× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সৌরভের চিকিৎসার ভার নিলেন রমেক কর্তৃপক্ষ

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর অফিস:  গাইবান্ধার সুন্দরগঞ্জে  সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের  গুলিতে আহত শিশু সৌরভ মিয়ার (৯) চিকিৎসার ভার নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে সৌরভের চিকিৎসার সার্বিক ব্যয়ভার বহন করার নির্দেশ দেন। সৌরভের বাবা সাজু মিয়া জানায়,  শুনেছি মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আমার ছেলে সৌরভের চিকিৎসার যাবতীয় ভার বহনের জন্য এগিয়ে এসেছেন, আমরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এদিকে, শিশু সৌরভকে গুলি করে আহত করায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার ও সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসি। তার গ্রেফতার দাবিতে প্রতিনিয়ত হচ্ছে বিক্ষোভ, মানববন্ধন ও গণ স্বাক্ষর কর্মসূচি। তবে সৌরভের বিচারকে নৎসাৎ করতে এমপির লোকজন পনের লক্ষ্য টাকার অফার করেছেন মামলা তুলে নিতে। এমন ঘটনাকে কিছুতেই মানতে পারছেন না সৌরভের মা সেলিনা বেগম।

তিনি জানান, এমপি লিটনের দৃষ্টান্তমূলক শাস্তিই হবে তার প্রকৃক পাওয়া, তবে বিচার কি পাবো আমরা? এই প্রশ্ন রাখেন সুশিল সমাজের কাছে। গত শুক্রবার সকালে বাড়ির পাশে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা আঞ্চলিক মহসড়কে কয়েকজনেরর সাথে হাঁটাতে বেরিয়েছিল শিশু সৌরভ। এসময় লিটন নিজ গাড়িতে যাবার পথে সৌরভকে ডাকলে সে ভয় পেয়ে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে চার রাউণ্ড  এলোপাতারি গুলি ছুড়েন এতে দুই পায়ে গুলিবিদ্ধ হন শিশু সৌরভ। সৌরভকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদিকে বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছে এলাকাবাসি।


এ ক্যটাগরির আরো খবর..