× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
কৃতি শিক্ষার্থীদের বৃত্তি

মাদারীপুরের ডাসারে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন এর  উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের  মধ্যে বৃত্তি প্রদান ও এইচএসসি-২০২৪ পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ জুন) বেলা ১১ টায় উপজেলার সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগমের সভাপতিত্বে ও ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান জহিরুল আলম ডালিমের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন -সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.লুৎফর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী চৈতি ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন – খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসী বেগম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাংবাদিক রতন দে প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ,শিক্ষার্থী ও অবিভাবকগণ।অনুষ্ঠান শেষে সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
জানাগেছে, সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন শিক্ষা বিস্তারে অসংখ্য স্কুল, কলেজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন।সৈয়দ আবুল হোসেনের  মৃত্যুর পরে তার  স্মৃতি রক্ষার্থে  তার বড় মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন “সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন” নামে একটি জনকল্যাণমুলক প্রতিষ্ঠান করেছেন।যাতে করে সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি পেতে পারে তার সুব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া সৈয়দ আবুল হেসেন প্রতিষ্ঠিত ৬ টি কলেজে পরিক্ষায় সর্বোচ্চ (৮৫-৯০) নম্বর প্রাপ্ত হবে এবং ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ৯৫% এর উপরে থাকবে তাদেরকে এককালীন একটি অনুদান প্রদান করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ব্যবস্থা নিশ্চিত করার সথে সংশ্লিষ্ট বিদ্যালয়ে  শিক্ষকদের ‘চলপড়ি’ লারনিং প্লাটফর্ম থেকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা ও ক্যারিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ  মোকাবিলা করার জন্য তাদের তৈরি করাই ফাউন্ডেশনের লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..