জাতীয় সংসদের উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, সৈয়দা সাজেদা চৌধুরীর মতো নিবেদিতপ্রাণ রাজনীতিবিদের মৃত্যু এদেশের রাজনীতিতে গভীর শূন্যতা তৈরি করলো। নারীর ক্ষমতায়নেও এ বর্ষীয়ান রাজনীতিবিদ অসামান্য অবদান রেখে গেছেন। রাজনীতির সংকট উত্তরণে তার নিষ্ঠা, ত্যাগ ও প্রজ্ঞা তাকে স্মরণীয় করে রাখবে।



