× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

পিআইডি

সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২৬
সেবার নামে হয়রানি

মানুষের সেবা করাই পরম ধর্ম।  মানুষের সেবার নামে হয়রানি করা এবং অপচিকিৎসা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রকৃত সেবার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ চট্টগ্রামের স্টেশন রোডস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকত লাউঞ্জে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন-২০২৬’ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণের জন্য সেবার মনোভাব নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হোমিও চিকিৎসায় মানবকল্যাণে সংশ্লিষ্ট ডাক্তারদের নিবেদিতভাবে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..