সালথায় ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

সালথায় ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ, অমর একুশে গ্রন্থমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকাল ৪টায় উপজেলা হল রুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।