× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

সালথায় সংখ্যালঘুর উপর হামলা দুর্গা মন্দিরের মুর্তি ভাংচুরের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নন্দলাল সরকার উরফে পাগলা সরকার (৩৮) নামে এক সংখ্যালঘু আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া বাজারের পাশে এ ঘটনা ঘটে। পাগলা সরকার ঐ ইউনিয়নের শলিয়া গ্রামের মৃত মনিন্দ্র নাথ সরকারের ছেলে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নন্দলাল সরকারের বাড়ীর পারিবারিক দুর্গা মন্দিরের নির্মানাধীন তিনটি মুর্তি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নন্দলাল সরকারের ভাই নিত্য গোপাল সরকারের স্ত্রী ছবি সরকার সালথা থানায় মামলা দায়ের করেছেন। নন্দলাল সরকার বলেন, সন্ধ্যা ৭ টার দিকে সাড়ুকদিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শলিয়া গ্রামের নিজাম শেখের নেতৃত্বে সহিদ শেখের ছেলে শাহাদৎ সহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে পিছন থেকে অর্তকিতভাবে হামলা চালায়। আমাকে আহত করে ওরা ক্ষ্যান্ত থাকেনি পরে আবার আমার পারিবারিক দুর্গা মন্দিরের তিনটি মুর্তি ও ভেঙ্গে ফেলে।

আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা কমিটির সভাপতি বরুন কুমার সরকার বলেন, কি কারণে পাগলার উপর হামলা করেছে তা এখনও জানাযায়নি।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত চলছে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..