সালথায় বালু উত্তোলনের দায়ে ২ জনকে জরিমানা

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা উপজেলার কাগদি বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত জানায়, কাগদি সরকারী বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি আইনে হারাধন মৃধাকে ১০ হাজার টাকা ও হরিপদ মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।