× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ মে, ২০২৩
saltha

ফরিদপরের সালথায় টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান শেখ (৫৫) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, শনিবার (৬ মে) বিকেলে উপজেলা সদরের রামকান্তুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মান্নান শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে।

মামলা সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাড়ির উঠানে বসে ওই কিশোরী হিজুল ফুলের মালা গাঁথাছিল। এ সময় প্রতিবেশী মান্নান শেখ পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে কোলে করে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫০০ টাকার একটি নোট দিয়ে দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময় মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর দুই ঘন্টার মধ্যে ধর্ষক মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..