× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

সালথায় এক মহিলার আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় হাজেরা খাতুন (৪৫) নামে এক মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের দর্জা পুরুরা গ্রামে এঘটনা ঘটে। হাজেরা আক্তার ঐ গ্রামের লোকমান শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এক সন্তানের জননী হাজেরা আক্তার দীর্ঘদিন যাবত ফুসফুস রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য তার পরিবার ৩লক্ষ টাকা ব্যায় করেছে। মঙ্গলবাল সকালে হাজেরার প্রচন্ড বুকে ব্যাথা দেখা দেয়। বুকের ব্যাথা সহ্য করতে না পেরে রান্নাঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে বলে হাজেরা আক্তারের ভাই ওমর আলী শেখ জানিয়ছেন। হাজেরা আক্তারের ২২ বছর বয়সের একটি পুত্র রয়েছে। একমাত্র পুত্র ওহিদুল সালথা সদর বাজারে চায়ের দোকান করে সংসার চালায়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..