সারাদেশে কোরবানী দিতে গিয়ে আহত দেড় শতাধিক

সারাদেশে কোরবানী দিতে গিয়ে আহত দেড় শতাধিক

পবিত্র ঈদুল আজহার কোরবানি দিতে গিয়ে
প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। এবছর রাজধানী ঢাকা ও চট্রগ্রামে দেড় শতাধিক লোক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

আজ বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ তার আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে।

চট্টগ্রামের কোরবানি দিতে গিয়ে আহত হয়ে নগরসহ আশপাশের উপজেলার ৩৫ জন লোক হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

কোরবানির চাকুতে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গরু-মহিষের শিংয়ে আঘাত পেয়েও অনেকে আহত হন।

নতুন কসাই এবং মাংস কাটতে গিয়ে পরিবারের লোকজন আহত হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৫ জন লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কোরবানি দিতে গিয়ে আহত ১০ জন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নগরে ২৫ জন চিকিৎসা নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।