সাপাহারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন

সাপাহারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন মজুমদার এর পক্ষে এবং উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথী, এনজিও প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন।

শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল সবুজ হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী সহ অনেকে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত/শান্তি চেয়ে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত,মন্দির গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা ও হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।