× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

দেবব্রত রায় দিপন

সাদা পাথর লুট : সিলেটে অভিযানে ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
সাদা পাথর লুট

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর লুট ও পাচারের বিরুদ্ধে বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। এই অভিযানে প্রায় ৭০টি ট্রাক থেকে ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যা পুনরায় নদীতে ফেলার প্রক্রিয়া চলছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানিয়েছেন, এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ৭০টি ট্রাকে সাদাপাথর এলাকার পাথর পাওয়া যায়। উদ্ধারকৃত পাথরগুলো নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। এতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান চলবে। ফারজানা আক্তার মিতা বলেন, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, পাথর লুটের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..