× Banner
সর্বশেষ
ঢাকা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আফ্রিকার বাজার ধরতে উদ্যোক্তাদের মনোযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা দেশে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই উদ্বোধন করা হবে – সংস্কৃতিমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার – ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি, অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসে ইটের টুকরা – পুলিশ সুপার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি -পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

‘সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না’- ফখরুল

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না

সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।

তিনি বলেন, সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। এ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। কারণ, বর্তমান সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।

বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাহু থেকে জনগণকে মুক্ত করতে হবে। বিএনপি কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে।

এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার পর প্রধান বিচারপতি বিবৃতি না দেওয়ায় ক্ষোভ জানিয়ে বিএনপির এই নেতা।


এ ক্যটাগরির আরো খবর..