× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিক্ষা ব্যবস্থা বদলে নেয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  শিক্ষা ব্যবস্থা ক্রমশ বদলাচ্ছে। শিক্ষাকে এখন নেয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এ শিক্ষার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। শিক্ষা ছাড়া ভবিষ্যৎ নেই।  বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার।

শনিবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় চত্বরে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোস্তফা জব্বার বলেন, হাওরের বাঁধ না টিকলে এখানকার মানুষ না খেয়ে থাকবে। তাই ফসল রক্ষা বাঁধসমূহকে টেকসই প্রযুক্তিতে দ্রুত মেরামত করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রব্বানী জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয় দেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক ও মন্ত্রীর স্ত্রী বকুল মোস্তফা প্রমুখ।

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোস্তফা জব্বার প্রথম বারের মতো নিজ গ্রাম কৃষ্ণপুরে এসেছেন।

এ সময় তিনি তার মা-বাবার কবর জেয়ারত ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনসহ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেয়া সম্মাননা গ্রহণ করেন মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..