শার্শায় সাড়ে ৩৩ লাখ টাকা উদ্ধার

যশোর অফিসঃ  যশোরের শার্শা উপজেলা থেকে ৩৩ লাখ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় চার ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার শ্যামলাগাছি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে একটি ইজিবাইকে থেকে হুন্ডির ওই অর্থ উদ্ধার করে পুলিশ। আদালতের আদেশ মোতাবেক উদ্ধার করা ওই টাকা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), একই গ্রামের আবু বক্কারের ছেলে এনামুল শেখ (৩০) এবং জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল।

এতে চারজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় পৌঁছালে শার্শা থানা-পুলিশ যানটি থামায়। এ সময় পুলিশ ইজিবাইকের চার যাত্রীর দেহ তল্লাশি করে ৩৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।