এম,এ,জলিলঃ শার্শা বেনাপোল প্রতিনিধি :শার্শা থানা মাদক ও জঙ্গী মুক্ত করতে এলাকায় সাড়াশি অভিযান চালাচ্ছে। মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের প্রথম ১৬ দিনে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবী ও বোমাবাজ সহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।
এসময় আটককৃতদের কাছ থেকে ১ হাজার ২ শত ৫০ পিচ ইয়াবা, ৬ কেজি ৫’শ গ্রাম গাঁজা ও ৪’শ বোতল ফেন্সিডিল। শার্শা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ২৩টি।
অভিযান চলাকালে আমড়াখালীর আমির, কবির, যাদবপুরের ফিরোজ, মোমেনা খাতুন (গেদি), রোজিনা, হারুন, টেংরার কামাল, সোহেল, রাজু, রাড়িপুকুরের সোবাহান, মনিরুল, আতিয়ার, লক্ষণপুরের মানসুরা, লুৎফর, গিলাপোলের মধু, গয়ড়ার হাসানুজ্জামান, স্বরুপদহের ইস্রাফিল, বাহাদুরপুরের ওহাব, গোগা গ্রামের আবুবক্কর সিদ্দিক, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আরিকুল ইসলামসহ ২০ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এছাড়া গোপালপুরের আলাউদ্দিন, মফিজ, হরিশচন্দ্রপুরের লিয়াকত, বালুন্ডার আক্তারুল বোমাবাজ সন্ত্রাসীকে বোমাসহ আটক করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নাশকতামূলক সহ পৃথকভাবে হয়েছে ২৪টি মামলা।
চিহ্নিত তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীরা অনেকে পাড়ি জমিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে। ছোটখাট যে ২/১জন গোপনে ব্যবসা করছে তা আবার পুলিশের চিরুণী অভিযানে ধরা পড়ছে।
প্রকাশ থাকে যে, গত ৬ ফেব্রুয়ারী জেলা পুলিশ সুপার আনিসুর রহমান ১১ ফের্রুয়ারী থেকে ১’শ দিনের মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের ঘোষণা দেন।
এ উপলক্ষ্যে ২৮ ফের্রুয়ারী বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা রেঞ্জের ডি আই জি এস এম মনিরউজজামান বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান, মেম্বর, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশে মাদক ও জঙ্গীর বিরুদ্ধে সবাইকে রুকে দাঁড়াবার আহবান করেন।
এলাকাবাসী মনে করেন, সরকারের একটি মোক্ষম সময়ে মাদক ও জঙ্গী বিরোধী অভিযান শুরু হয়েছে এবং এই সময়ে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করতে হবে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সাড়াশী অভিযানের মাধ্যমে শার্শাকে মাদক ও জঙ্গীবাদ মুক্ত করার লক্ষ্যে যা যা করার দরকার, তার জন্য সব কিছু করা হচ্ছে।




