× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

চাঁদা দিতে অস্বীকার করায় শার্শায় বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মে, ২০২০
শার্শায় বসতবাড়ি আগুন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোরের শার্শায় মিজানুর রহমান (৫২) নামে এক কুল চাষির বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সোমবার (১৮ মে) সকাল ৮টায় উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী কুল চাষি মিজানুর।
মিজানুর অভিযোগ করে বলেন, সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৭/৮ বছর ধরে উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষের পাশাপাশি সেখানে বসবাস করে আসছিল। বিভিন্ন সময়ে ওই গ্রামের মৃতঃ আব্দুস সাত্তারের ছেলে আমান (৪৫), মৃতঃ রব্বেল মিয়ার ছেলে মিলন হোসেন (৪৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে জব্বারুল (৪৫) ও জাহিদ (২২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন পূর্বক চাঁদা দাবি করে আসছিল। সেই বিভিন্ন সময়ে আমার বাগানের কুলের গাছ কাটা সহ বিভিন্ন ক্ষতি সাধন করে আসছিল।
ঘটনার আগের দিন রবিবার ১৭ মে আমার স্ত্রী অসুস্থ থাকায় আমি তাকে নিয়ে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ছিলাম। আজ সকালে আমান তার ব্যবহারিত মোবাইল নম্বর থেকে সকাল সাড়ে ৭টায় আমাকে গালিগালাজসহ নানা ধরনের হুমকি-ধামকি দেয়। বলে তুই কোনে। আমি তাকে বলি আমার স্ত্রী অসুস্থ, আমি ক্লিনিকে আসি। তখন সে আমাকে বলে তুই লোকের সাথে আমার নামে আজেবাজে কথা বলেছিস। আমি নাকি তোর গাছ কেটেছি। তুই বাড়ি আয় তোর খবর আছে।
পরে, সকাল  ৮টার দিকে প্রতিবেশীরা আমাকে ফোন করে জানায় আমার বসতবাড়িতে উক্ত দূর্বৃত্তরা যোগসাজসে একত্রিত হয়ে আগুন লাগিয়ে দিয়েছে। বসতবাড়িসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান মিজানুর।
এব্যাপারে অভিযুক্ত আমান বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ঘর পুড়েছে এটা সত্য। তবে কে বা কারা পুড়িয়েছে তা আমার জানা নেই। আমি মিজানকে ফোন দিয়ে সকালে একটি বিষয় জানতে চেয়েছিলাম মাত্র।
এবিষয়ে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে চাষি মিজানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর ঘটনা তদন্তে অফিসার ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..