সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি পেলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী

সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি পেলেন সৌরেন্দ্র নাথ চক্রবর্তী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব থেকে সিনিয়র সচিব হলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।

আজ সোমবার(১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ২০১৮ সালের ৩০ জানুয়ারি থেকে সচিব পদে কর্মরত। এর আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। এছাড়া তিনি ইউএনডিপির অর্থায়নে বাস্তবায়নাধীন উপজেলা গভার্নেন্স প্রজেক্ট (UZGP) শীর্ষক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক (NPD) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের (৭ম ব্যাচ) সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বি এ (অনার্স) সহ মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি. ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬১ সালের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ব্রজেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও মা সবিতা চক্রবর্ত্তী। তাঁর সহধর্মিনী রক্তিমা চক্রবর্তী শেলী এবং দুই সন্তান শোভন চক্রবর্তী ও শৈব চক্রবর্তী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।