শরীয়তপুরে জোড়া খুনের মামলায় আসামীর ফাঁসি

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের আলোচিত পুত্র বধুসহ জোড়াখুনের মামলার একমাত্র আসামী গোবিন্দ চন্দ্র কবিরাজকে (৫৬) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার শরীয়তপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এই আদেশ দেন।

ভেদরঘঞ্জ থানার মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলার পাচালিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র কবিরাজ তার পুত্রবধু অর্চনা কবিরাজ ও প্রতিরেশী লালমোহন কবিরাজের স্ত্রী রানী বালাকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় লালমোহন কবিরাজ বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ সাড়ে ৬ বছর মামলাটি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে চলমান থাকার পর আজ মঙ্গলবার মামলার রায় ঘোষণা হয়। পেনাল কোর্ড-১৮৬০ এর ৩০২ ধারা অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের আদেশ প্রদান করেন শরীয়তপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান।

আসামী গোবিন্দ চন্দ্র কবিরাজের কোন আত্মীয় স্বজন তার পক্ষে আইনজীবী নিয়োগ করেননি। পরবর্তীতে আসামী পক্ষের স্টেট ডিফেন্স হিসেবে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও অ্যাডভোকেট বজলুর রশিদ আখন্দকে নিযুক্ত করা হয় ।

মামলটি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা হজরত আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।