সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজন। অবকাঠামো নির্মাণকাজ লকডা উনের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শতভাগ মাস্ক পরে এসব কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন তিনি।
আজ ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে তাই এ সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।





