মেহের আমজাদ,মেহেরপুর (৩১-১০-১৬) ঃ মেহেরপুরের বিশিষ্ট সাাংবাদিক রুহুল কুদ্দুস টিটো ঢাকা থেকে প্রকাশিত মোঃ হাশেম রেজা সম্পাদিত ‘ দৈনিক আমার সংবাদ’-এর মেহেরপুর সদর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন।
তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি পাক্ষিক পশ্চিমাঞ্চল-এর সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর টাইমস ডটকমের সম্পাদক।
রুহুল কুদ্দুস টিটো ১৯৫৮ সালের ৮ অক্টোবর মেহেরপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন, তাঁর পিতা জেলার প্রবীন এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও মাতা ছফুরা খাতুনের ৩য় সন্তান ।
তিনি ”সাপ্তাহিক কিষাণ” পত্রিকার মেহেরপুর মহকুমা মফস্বল সংবাদদাতা হিসাবে ১৯৭৪ সন থেকে সাংবাদিকতা শুরু করেন তিনি পর্যায়ক্রমে দৈনিক ইত্তেফাক,দৈনিক খবর, নিউজমিডিয়া ও দৈনিক মুক্তকন্ঠ পত্রিকার প্রকাশ কাল থেকে ২০০১ সন পর্যন্ত কাজ করেন।
১৯৯২ সালে ১লা জানুয়ারি মেহেরপুর জেলার প্রথম পাক্ষিক “পাক্ষিক পশ্চিমাঞ্চল” পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকাশক হিসাবে আত্মপ্রকাশ করেন। রুহুল কুদ্দুস টিটো মেহেরপুর প্রেসক্লাব তাঁর সহকর্মীদের সাথে নিয়ে ’৮০-র দশক থেকে মেহেরপুর প্রেসক্লাবের নতুন ভাবে প্রাণচাঞ্চল্য আনেন ১৯৯৫ পর্যন্ত তিনি সভাপতি হিসাবে স্বসম্মানে দায়ীত্ব পালন করেন।


