× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

পিঁ আই ডি

রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। এ উপলক্ষ্যে আজ সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মোঃআবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে, রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান মোঃআবুল হাসান মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তাঁর হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।

মিশন উপপ্রধান বলেন, বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট দেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহবান জানান।

দূতাবাসের কাউন্সেলর মোঃ বেলাল হোসেনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী এম আর মাহবুব বক্তৃতা করেন। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..