রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণস্ত্র ক্রয়ে শীঘ্রই জবাব পাবে ভারত

কাউন্টারিং আমেরিকাস এডভারসারিস থ্রু সেংশনস এক্ট(সিএএটিএসএ) নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের সিদ্ধান্তে খুব শীঘ্রই আমেরিকার কাছ থেকে জবাব পাবে ভারত। গতরাতে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের ভারত সফরের সময় রাশিয়ার সঙ্গে ৫ বিলিয়ন মার্কিন ডলারের এই ক্ষেপণাস্ত্র চুক্তি করে নয়াদিল্লি।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকেই সিএএটিএসএ আইন সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক হয় এই আইন মোতাবেক এবার থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তির ব্যাপারে কোনও দেশকে কিছুটা ছাড় দেওয়ার অধিকার থাকবে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই। এনিয়ে গত রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, জবাব দেওয়া হবে ভারতকে এবং তা হবে শীঘ্রই।

সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, আপনাদের ধারণার চেয়ে অনেক আগেই জবাব পাবে ভারত। ঐ সময় ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও।

সূত্রের খবর, সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে প্রসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভারতকে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন বিদেশমন্ত্রী পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এদিকে, নয়াদিল্লিতে মার্কিন দুতাবাসের মূখপাত্র জানান, মস্কোকে লক্ষ্য করেই সিএএটিএসএ তৈরি করেছে মার্কিন প্রশাসন। এর মাধ্যমে মার্কিন বন্ধু দেশগুলির সামরিক ক্ষমতা প্রভাবিত করার কোনও উদ্দেশ্যই ট্রাম্প প্রশাসনের নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।