রাণীনগরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এছাহক আলীর পক্ষে মাস্ক বিতরণ

রাণীনগরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এছাহক আলীর পক্ষে মাস্ক বিতরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ন আহবায়ক ও নওগাঁ জেলা তাঁতীদলের সভাপতি এছাহক আলীর পক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রাণীনগর বাজারে গরীব-অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ শুরু করা হয়।
এদিন এছাহক আলীর কয়েকজন সমর্থকরা রাণীনগর সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গরীব-অসহায় মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করেন।
এ সময় এছাহক আলীর সমর্থকরা জনগনের সাথে কুশল বিনিময় ও তার পক্ষে প্রচার-প্রচারণা চালায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।