× Banner
সর্বশেষ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর-সম্পাদক রাজু সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রাণীনগরে প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও খামারীদের দুয়ারে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাণী সম্পদ সেবা ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লোহচুড়া বাজারে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। এনএটিপি-২ প্রকল্পের রাণীনগর সদর ইউনিয়নের সীল ও উদ্যোক্তা নাহিদ আক্তার নয়ন এই কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রউফ পাভেল প্রমুখ।

উদ্বোধন উপলক্ষে ১ শত গরু, ১ হাজার ৫ শত হাঁসকে ফ্রি ভ্যাকসিনেশন, ২ টি মসজিদে জীবানুনাশক ফ্রি বিতরণ, ২ জন খামারীকে পুরস্কৃতকরন ও খামারীদের মাঝে ফ্রি উন্নত ঘাস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ভেটেরিনারী বিভাগের আধুনিকায়ন অপরিহার্য। বর্তমান সরকারের আধুনিক ভেটেরিনারীকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই আমরা প্রাণিজ সম্পদে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে পারবো। সেই লক্ষ্য পূরনে এই সেবা ও পরামর্শ কেন্দ্রটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..