রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা শাখা ব্যাটারি চালিত অটো টমটম মালিক সমিতির পক্ষ থেকে টমটম ও ভটভটি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা টমটম মালিক সমিতির অফিসে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এদিন সাড়ে ৩ শ’ টমটম ও ভটভটি শ্রমিকদের ঈদ সামগ্রী হিসাবে সেমাই চিনি দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা শাখা ব্যাটারি চালিত অটো টমটম মালিক সমিতির সভাপতি জামিনুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য।


