× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

রাজন হত্যাকারী কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠাতে সৌদি আরবের রাজকীয় ফরমান জারি

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ রাজন হত্যাকারী কামরুলকে ফেরত পাঠাতে সৌদির রাজকীয় ফরমান সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজকীয় ফরমান জারি করেছে সৌদি আরব।

গত সপ্তাহে এ ফরমান জারি করা হয়েছে বলে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ পৈশাচিক নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালবাদ থানায় মামলা করে।

প্রধান আসামি কামরুল ঘটনার পরের দিন দেশ ছেড়ে সৌদি আরব পালিয়ে যান। তিনি সেখানে একটি সৌদি পরিবারের
গাড়ি চালক হিসেবে কাজ করতেন। তবে জেদ্দায় প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম গত সপ্তাহে জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে কামরুলকে দেশে ফেরত পাঠাবে সৌদি। তিনি বলেন, সৌদি রাজকীয় আদালত কামরুলকে ফেরত পাঠানোর বিষয়টির অনুমোদন দিয়েছে; ইতিমধ্যে এ ব্যাপারে ইন্টারপোলের সৌদি অংশকে নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..