× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আগৈলঝাড়া প্রতিনিধি(অমিয় কর)

যৌণ হয়রানীর প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের কক্ষে হামলা

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
যৌণ হয়রানীর প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের কক্ষে হামলা

মঙ্গল শোভাযাত্রায় স্কুল ছাত্রীদের উত্যক্ত ও স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের কক্ষ ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, ১লা বৈশাখ মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি স্কুল থেকে বের হয়ে মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের উপরে বসায়কজন বখাটে স্কুল ছাত্রীদের উত্যক্ত করে। এ নিয়ে স্কুলের শিক্ষকরা বাঁধা প্রদান করলে বখাটে ও তার সহযোগীরা স্কুল ঢুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষ ভাংচুর করে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে, ওই বখাটেদের মধ্যে একজনের নাম সিহাব। সে পিঙ্গলাকাঠী গ্রামের রাসেদুল ইসলামের ছেলে। উত্যক্তকারীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই
থানায় মামলা করা হয়।

স্কুলের একাধিক শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মঙ্গলশোভা যাত্রায় অংশগ্রহনকারী ছাত্রীদের উত্যাক্ত একাধিকবার উত্যক্ত করে সিহাব ও তার সহযোগীরা। পরবর্তীতে উত্তেজিত জনতা ও স্কুল ছাত্ররা ধাওয়া করে বখাটে সিহাবের মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় উত্তেজিত জনতা এক বখাটের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। অভিযোগ করে তিনি বলেন, পুরো ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা বখাটের মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় আমাকে (ইউপি চেয়ারম্যান) মামলায় জড়িয়ে হয়রানি করার পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় মাহিলাড়া এলাকায় আমাদের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই মামলার আসামী ছিলো ছাত্রী উত্যক্তকারী বখাটে
সিহাবের পিতা রাসেদুল হাওলাদার।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পৃথক ঘটনায় দুইটি মামলা
দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..