× Banner
সর্বশেষ
মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নবীগঞ্জের আজলপুর-ইসলাম কাঁচা রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১ প্রথমবারের মতো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত

যশোরে প্রায় পাঁচ কোটি টাকার কোকেন ও ইয়াবা উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ রোববার সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম কোকেন ও এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহজালাল নামে একজনকে আটক করেছে র‌্যাব।

এ ব্যাপারে সোমবার দুপুরে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ কাউসার হোসেন জানান, উদ্ধার হওয়া কোকেন ও ইয়াবার দাম চার কোটি ৮০ লাখ টাকা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জিয়াউল হকের নেতৃত্বে র‌্যাবের একটি টিম রোববার সন্ধ্যায় শার্শা উপজেলার দিঘিরপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। বাড়িটি থেকে শাহজালাল নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৫ গ্রাম কোকেন এবং এক হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার কোকেনের দাম চার কোটি ৬৫ লাখ টাকা এবং ইয়াবার মূল্য এক লাখ ১৫ হাজার টাকা বলে তিনি দাবি করেন।

আটক শাহজালাল জানান, উদ্ধার হওয়া কোকেন ভারত থেকে আনা হয়েছে। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..