যশোরের শার্শায় চুরি হওয়া শিশু ৩ দিন পর উদ্ধার, গ্রেফতার ২

যশোরের শার্শায় চুরি হওয়া শিশু ৩ দিন পর উদ্ধার, গ্রেফতার ২
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে চুরি হওয়া শিশুকে তিন দিন পর সাতক্ষীরা একটি গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৩ জানুয়ারী শনিবার রাত ৯ টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মিলনগাজীর স্ত্রী সালমা খাতুন ও ছালমা খাতুনের শশুর লুৎফর গাজী।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম শনিবার রাত ১২ টার দিকে জানান, শিশুটি চুরির পর উদ্ধারের জন্য তারা সন্দেহ ভাজন বিভিন্ন যায়গায় অভিযান অব্যহত রাখেন। পুলিশের বিভিন্ন সংস্থ্যা কাজ করতে থাকে।একপর্যায়ে শনিবার সন্ধ্যায় সোর্সের মাধ্যমে খবর আসে শিশুটির অবস্থান সম্পর্ক্যে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে ছালমার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনা স্থলথেকে শিশু চুরির অভিযোগে অভিযুক্ত সালমা তার ও শশুরকে গ্রেফতার করা হয়। কেন চুরি করেছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
 এর আগে গত বুধবার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আশরাফুলের স্ত্রী জান্নতুল বেগমের সাথে এনজিও কর্মী পরিচয়ে সহযোগীতার আশ্বাসে সক্ষতা তৈরী করে সালমা খাতুন । পরে সুযোগ বুঝে গত বুধবার সকালে সালমা শার্শার বাগআঁচড়া বাজারে একটি খাবার হোটেলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা আশরাফুল বাদী হয়ে শার্শা থানায় অজ্ঞাত আসামী করে নারী,শিশু পাচার আইনে মামলা করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।