× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

যশোরের শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে যশোরের শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারের ব্রিজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এসময় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করায় ২০টি দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযানে খুশি এলাকার মানুষ । তারা চান অবৈধ স্থাপনা দখলমুক্ত হোক। অবৈধ দখলদারদের দখলে থাকা হাকর-বেতনা দখলমুক্তসহ সড়কের দু’পাশের জমি উন্মুক্ত করে রাস্তা প্রশস্ত করা হোক। এতে করে জনসাধারণের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, আগামী সাতদিনের মধ্যে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।


এ ক্যটাগরির আরো খবর..