আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম করোনা আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

সোমবার (১ জুন) রাত নয়টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৬ সালেও স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।