× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনে ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী হজ পালনে সৌদি আরবে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা

নিউজ ডেক্স

মোরেলগঞ্জে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
মোরেলগঞ্জে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এস.এম.  সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য শোভাযাত্রা ,কেককাঁটা ও আলোচনা সভা ।

সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান মহিদ ,সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপুড়িয়া পট্রিতে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসেনর সংসদ সদস্য   এ্যাড.আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইখতিয়ার হোসেন দিলাল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহŸায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দু’দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  দোয়া মাহফিল ।   উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্রলীগ নেতা কর্মী মিছিল সহকারে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ গ্রহন করে।


এ ক্যটাগরির আরো খবর..