× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার সিনিয়র কংগ্রেস নেতা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি

“মোদি নির্বাচনী ব্যবস্থাকে শেষ করবেন। ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে দেশের মানুষকে বিভাজিত করবেন। দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের জীবন বিপন্ন। যদি সংবিধানকে বাঁচাতে চান, তাহলে মোদিকে হত্য করতে প্রস্তুত হোন।”এমন বক্তব্যে গ্রেফতার হয়েছেন সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া।

১২ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া  এক বক্তৃতায় সমবেত জনতার উদ্দেশে মোদিকে নিয়ে রাজা পাতেরিয়ার এই মন্তব্য অনলাইন মাধ্যমে ভাইরাল হয়।

পাতেরিয়ার এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতব্যাপী নিন্দার ঝড় ওঠে। সমালোচনা শুরু হওয়ার পরই অবশ্য পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, হত্যা বলতে তিনি মোদিকে হারানোর কথা বলেছেন। তবে এতেও সমালোচনার তেজ কমেনি। রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মাঝখানে এই আপত্তিকর মন্তব্য নিয়ে চাপে পড়েছে কংগ্রেস।

সাবেক মন্ত্রী পাতেরিয়ার বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। কেন্দ্রীয় একজন মন্ত্রী পাতেরিয়ার এই মন্তব্যকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলে বর্ণনা করেছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, “ভারত জোড়ো যাত্রার ভান করা ব্যক্তিদের আসল রূপ এখন বেরিয়ে আসছে।”

মধ্যপ্রদেশের পান্না জেলার একটি থানায়, রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..