মেহেরপুর পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (২০/০৬/১৭) ঃ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, মুজিনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, মেহেরপুর প্রেসক্লাবর সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মোঃ আসকার আলী, সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদীন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।