মেহেরপুর ট্রাক মালিক গ্রুপ-এর নির্বাচনের ফলাফল ঘোষণা গোলাম রসুল সভাপতি, মিজানুর রহমান রানা সম্পাদক

মেহের আমজাদ, মেহেরপুর (১৯-১১-১৭):  মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের ২৭টি পদে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।

নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল সভাপতি ও কাথুলী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আহমেদ বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইদুর রহমান, আফতাব আহামেদ, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মোমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসাবুল হক, এসকেন্দার আলী, মাহফুজুর রহমান রিটন, হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সানোয়ার উদ্দিন আহামেদ সহীদ, মোস্তাক আহমেদ বাবু, মোহাঃ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, তৌফিকুল বারী বকুল, সড়ক সম্পাদক আনোয়ার সাদাত খোকন, রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাফুয়ান উদ্দিন আহমেদ রুপক, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ ফারুক হোসেন। নির্বাহী সদস্যরা হলেন, আমিনুর ইসলাম, রফিকুল ইসলাম, মহব্বত হোসেন, তানভীর আহমেদ রানা, হাবিবুর রহমান, মফিজুর ইসলাম, আব্দুস সামাদ, ইস্রাফিল হোসেন, সাজ্জাদুর রহমান, আনিসুর রহমান ও রাশেদুজ্জামান খাঁন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।