× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

মেহেরপুরে সাংবাদিকদের ঘন্টা ব্যাপি কলম বিরতি কর্মসূচী পালন

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে ঘন্টা ব্যাপি কলম বিরতি করেছে মেহেরপুরের সাংবাদিকবৃন্দ। মেহেরপুর প্রেসক্লাবের সমনে এ কলম বিরতির আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কলম বিরতি শুরু হয়ে বেলা ১১ টা পর্যন্ত চলে।

এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইনমিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।  উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে পরে প্রেসক্লাব মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত হয়। তুহিন আরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক সাধারণ সম্পদক মিজানুর রহমান, সাংবাদিক ওয়াজেদুল হক জেদু, কামারুজ্জামান খাঁন, মেহের আমজাদ, মহাসিন আলী, গোলাম মোস্তফা, ফারুক হোসেন, মাহবুবুল হক পোলেন,আমিরুল ইসলাম অল্ডাম, মাজেদুল হক মানিক,  জুলফিকার আলী কানন, ফজলুল হক, ইয়াদুল মোমিন, মোঃ রাশেদুজ্্জামান,  রেজ আন উল বাশার তাপস, আবু আক্তার, নাসের চৌধুরী, মাহবুব হোসেন প্রমুখ।

পরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মুঠোফোনে কথা হয় মেহেরপুর-১ আসনের সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে। তার আশ্বাসে সাংবাদিকদের আগামী দিনের কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়। তিনি চীন সফর থেকে ফিরে এসে আগামী ২২ জুন সাংবাদিকদের সাথে বসে উদ্ভুদ্ধ পরিস্থিতি সমাধান করবেন বলে তিনি জানান।

এর আগে গত ২ জুন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছে মেহেরপুরের সাংবাদিকরা।


এ ক্যটাগরির আরো খবর..