× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

কাফনের কাপড় পরে অনশন শিক্ষকদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
কাফনের কাপড় পরে অনশন

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষকরা।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অনশন শুরু হয়।

রাজধানীর পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ করে এই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য হলেও তাদের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। তারা প্রায় একমাস ধরে রাজপথে আন্দোলন করছেন। এমন পরিস্থিতিতে শিক্ষকরা শূন্য হাতে ফিরতে চান না। তারা সুনির্দিষ্ট আশ্বাস চান।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ এবং সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে।

এর আগে, গত ১১ জুলাই বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। টানা ২১ দিন কর্মসূচি পালন করেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..