× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মেহেরপুরে সরকারের উন্নয়নের ধারাবাহিকতার ২য় বর্ষপূর্তি ও গনতন্ত্র রক্ষা দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে সরকারের উন্নয়নের ধারাবাহিকতার ২য় বর্ষপূর্তি ও গনতন্ত্র রক্ষা দিবস পালিত হয়েছে। গনতন্ত্র দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে জন সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, যুব ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, সদস্য শামীম আরা হীরা, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সভাপতি আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম নান্নু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মষ্টার, জেলা স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আজাদ সাগর, সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক অ্যাড. রুতশোভা মন্ডল প্রমুখ।

সভাপতির বক্তব্যে এমপি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ ক্ষেত্রে দেশ এগিয়ে চলছে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে ৫ জানুয়ারী একটি গুরুত্ব পূর্ণ দিন। আওয়ামী লীগ এদিনটা প্রতিবছর পার করবে।

এর আগে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে ও নেচে গেয়ে খন্ড খন্ড আনন্দ র‌্যালি নিয়ে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হন।


এ ক্যটাগরির আরো খবর..