মেহেরপুরে লালন সঙ্গীত অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর ঃ ২৯-১০-১৬ঃ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ফকির লালন শাহ’র ১২৬ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও লালন সঙ্গীতের আয়োজন করা হয়।

গতকাল শনিবার রাতে মেহেরপুর শহীদ সামছুজোহা নগর উদ্যানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর- ১ আসনের এমপি ও জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন।

বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সম্পাদক সাইদুর রহমান, সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন, সদস্য নিশান সাবের প্রমুখ।

পরে সেখানে লালন সঙ্গিত অনুষ্ঠিত হয়। এতে ইমন, আখি, তানজিত রহমান, রাসিস, মোমিনুল ইসলাম, আজিজুল হক, লাল্টু, আসাদুল হক প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।