× Banner
সর্বশেষ
জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু

মেহেরপুরে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর (১৭/১০/১৬) ঃ মেহেরপুরের বামন্দী জনতা ব্যাংক শাখা থেকে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জনতা ব্যাংক-এর বামন্দী শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ঋনের টাকা তুলে দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক শেখ হালিম উদ্দিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এজিএম বীরেন চন্দ্র তপাদার, জনতা ব্যাংক বামন্দী শাখার ব্যবস্থাপক হালিম উল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বামন্দী ঋণ বিতরন শাখার কর্মকর্তা আঃ আজিজ, ফুরকান আলী, চুয়াডাঙ্গা এরিয়া অফিস কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ । এ সময় ১৩ জন কৃষকের মাঝে ১০ লাখ ৩৩ হাজার টাকা বিতরন করা হয়।

প্রধান অতিথি শেখ হালিম উদ্দিন শাহ কৃষকদের উদেশ্যে বলেন, ঋণ নিয়ে ফসল উৎপাদন করে ঋণ পরিশোধ করুন অন্যকে ঋণ নিতে সহায়তা করুন। তাছাড়া কৃষকরা যাতে ঋণ নিতে গিয়ে হয়রানী কিংবা প্রতারনার শিকার না হয় সে লক্ষে জনতা ব্যাংক প্রকাশ্যে ও সহজ শর্তে কৃষকদের মাঝে ঋন বিতরন কার্যক্রম হাতে নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..