× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০১৭

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, এলজিডির নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা বশির উদ্দিন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মদ বিজন,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার প্রমুখ


এ ক্যটাগরির আরো খবর..