মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী হয়েছেন। মেহেরপুর (১,২ও ৩ নম্বর ওয়ার্ডে) নারগিস আরা ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফরোজা খাতুন পেয়েছেন ২৪ ভোট।
মেহেরপুর-২ (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে) সামিউন বাশিরা পলি ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী রেহেনা খাতুন পেয়েছেন ১৮ ভোট।
মেহেরপুর (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) শামিম আরা বিশ্বাস হিরা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী শাহেরা খাতুন কোন ভোট পাননি।
মেহেরপুর (৯,১০ ও ১১ নম্বর ওয়ার্ডে) শাহানা ইসলাম শান্তনা ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ফারহানা ইয়াসমিন পেয়েছেন ১৭ ভোট।
এবং মেহেরপুর (১৩,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে) সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন গুলশান আরা ৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রাজিয়া খাতুন পেয়েছেন ১৯ ভোট ।



