মেট্রোরেল চলাচলের সময় এক ঘন্টা বাড়ছে

মেট্রোরেল চলাচলের সময় এক ঘন্টা বাড়ছে

যাত্রী চাহিদার কথা বিবেচনা মেট্রোরেল চলাচলের সময় এক ঘন্টা বাড়ছে। আজ বুধবার থেকে রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তার পরদিন থেকে পূর্বের নিয়ম অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, দিনে পাঁচ লাখ যাত্রী পরিবহন করা তাদের লক্ষ্য। এ জন্য চালুর পর থেকেই যাত্রী চলাচলের ধরন নিয়ে তারা বিশ্লেষণ করছেন। মেট্রোরেল পরিচালনা ও বিদ্যুতের খরচ ওঠানো গুরুত্বপূর্ণ। যাত্রী না বাড়িয়ে ট্রেনের সংখ্যা বাড়ালে লোকসান গুনতে হবে।

তবে রাত ৯টার পর মতিঝিল মেট্রো স্টেশন থেকে যেসব ট্রেন উত্তরার পথে যাবে সেগুলোতে শুধু এমআরটি/র‍্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। একক টিকেটের যাত্রীরা এসব ট্রেনে চলতে পারবেন না। রাত ৯টার আগেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রোরেলের প্রতিদিন পাঁচ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। এ ক্ষেত্রে প্রতি চার মিনিট পরপর ট্রেন চালাতে হবে। সেজন্য প্রয়োজনীয় ২৪ সেট ট্রেনও আছেও। আগামী জুনের মধ্যে সর্বোচ্চ সক্ষমতায় মেট্রোরেল চালানোর পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।