× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

মেঘনায় তলা ফেটে ডুবল কয়লাবাহী জাহাজ

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
noakhali

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। ওই সময় ডুবে যাওয়া জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জনকে অন্য একটি জাহাজের সহায়তায় উদ্ধার করা হয়।
সোমবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা নদীর রামগতি চরগজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় জাহাজডুবির এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার দিকে রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
 নৌপুলিশ ও স্থানীয়দরে সাথে কথা বলে জানা যায়, কয়লাবাহী জাহাজাটি চট্রগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..