× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মুস্তাফিজ ওয়াকারের বিশ্বসেরা দলে

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ফাস্ট বোলার ওয়াকার ইউনিস তার পছন্দের বিশ্বসেরা ওয়ানডে দল বাছাই করেছেন। সেই দলে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মিচেল স্টার্কদের সঙ্গে আছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানও।

ওয়াকার বর্তমান ক্রিকেটারদের নিয়ে সাজানো এই দলের নাম দিয়েছেন ‘মডার্ন ডে ওডিআই ওয়ার্ল্ড ১২’। তিনি শনিবার দলটি দেন তার টুইটার অ্যাকাউন্টে।

পাকিস্তানের হয়ে টেস্টে ৩৭৩টি ও ওয়ানডেতে ৪১৬টি উইকেটের মালিক ওয়াকার তার বিশ্বসেরা দলের অধিনায়ক করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে।

উদ্বোধনী জুটিতে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের রোহিত শর্মা। তিনে আরেক ভারতীয় কোহলি। চারে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।

পাঁচ নম্বরে ব্যাট করবেন অধিনায়ক স্মিথ। ছয়ে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। পরের দুটি স্থানেও ইংলিশ ক্রিকেটার- পেস অলরাউন্ডার বেন স্টোকস ও স্পিন অলরাউন্ডার মঈন আলী।

ওয়াকারের দলে পেসার তিনজন- অস্ট্রেলিয়ার স্টার্কের সঙ্গে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

ওয়াকারের বিশ্বসেরা ওয়ানডে দল:

. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

. রোহিত শর্মা (ভারত)

. বিরাট কোহলি (ভারত)

. এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)

. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া, অধিনায়ক)

. জস বাটলার (ইংল্যান্ড)

. বেন স্টোকস (ইংল্যান্ড)

. মঈন আলী (ইংল্যান্ড)

. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

১০. মোহাম্মদ আমির (পাকিস্তান)

১১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

দ্বাদশ খেলোয়াড়: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।


এ ক্যটাগরির আরো খবর..