প্রতিদিনের ব্যস্ততায় যোগ হচ্ছে নতুন নতুন মানুষের মুখ, শোনা হচ্ছে এলাকার কথা-এভাবেই আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়িয়ে চলেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
ধারাবাহিক গণসংযোগের নবম দিনেও তিনি ছিলেন মানুষের মাঝে। বুধবার (২৬ আগস্ট) বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুরের আংশিক এলাকায় গণসংযোগ করেন তিনি।
এদিনের গণসংযোগে ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং পৌর এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদা বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনার মধ্য দিয়েই একটি এলাকার প্রকৃত সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানা যায়। বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে পৌরবাসীর প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে চান তিনি।
তিনি আরও বলেন, বেনাপোলের গুরুত্ব শুধু একটি পৌরসভার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় এ শহরের নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন সময়ের সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন। সুযোগ পেলে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
নবম দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার ও আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিনের গণসংযোগের মধ্য দিয়ে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুর এলাকায় তাঁর ধারাবাহিক গণসংযোগের এ পর্ব শেষ হয়।



