মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত 

মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত 
মাদারীপুরের ডাসারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিকদলসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং সকল শিক্ষা সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা মাঠ প্রাঙ্গণে সকাল ৮ টায় শহিদ স্মৃতিস্তম্ভ প্রতিকৃতিতে  উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,ডাসার প্রেসক্লাব, ডাসার উপজেলা বিএনপির অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
 এরপরে জাতীয় পতাকা উত্তোলণ করেন, উপজেলা প্রশাসন।পুলিশ আনসার ও গ্রাম পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন ও ডাসার থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।পরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবার নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, খেলাধুলা প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।