মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির জেল জরিমানা

মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির জেল জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মাদক সেবনের অপরাধে কালীগঞ্জে দু‘ মাদক সেবনকারির জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল ১১ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের পিছনের গোরস্থান থেকে তাদের আটক করে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার ।

আটক কৃতরা হলেন যশোর কোতোয়ালি ঘোপপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মামুন (২২) ও মহেশপুর থানার রামচন্দ্রপুর গ্রামের বাবলুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮) তাদের প্রত্যেককে ২হাজার টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা ও ৭দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ভুপালী সরকার। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই সৈয়েদ আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, মাদক সেবনের অপরাধে দুজন মাদক সেবনকারির জেল ও জরিমানা প্রদান করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।