মাগুরায় ভ্যাট বিষয়ক মতবিনিময় সভা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উদ্যোগে মুল্য সংযোজন কর বিষয়ক মতবিনিময় সভা গতকাল প্রেস ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট যশোর কমিশনারেটের কমিশনার শওকাত হোসেনের সভাপতিত্বে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু সভায় প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট যশোর কমিশনারেটের অতিরিক্ত কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদ, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ।

সভায় বাণিজ্যিক আমদানিকারক, ব্যবসায়ী ও ক্ষুদ্র খুচরা ব্যবসায়ী কর্তৃক পণ্য সরবরাহের উপর আরোপনীয় মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০১৫ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহনকারিরা। এছাড়া মূসক আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলকে আহবান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।